About Course
মডিউল ১: ইন্টারনেট ও ওয়েবসাইটের মৌলিক ধারণা
ওয়েব পেজ: ইন্টারনেটে প্রদর্শনের জন্য HTML-এ তৈরি স্বতন্ত্র ফাইল।
ওয়েবসাইট: একই ডোমেইনের অধীনে একাধিক সংযুক্ত ওয়েব পেজের সমষ্টি।
হোম পেজ: কোনো ওয়েবসাইটে প্রথম প্রদর্শিত পৃষ্ঠা।
WWW: World Wide Web, বিশ্বের সকল সার্ভারের তথ্যের সমষ্টি।
মডিউল ২: ডোমেইন, আইপি অ্যাড্রেস ও সংস্করণ
IP Address: প্রতিটি ইন্টারনেট ডিভাইসের অদ্বিতীয় ঠিকানা (যেমন: 192.168.0.1)।
ডোমেইন নেম: আইপি অ্যাড্রেসের সহজ ইংরেজি রূপ (যেমন: www.facebook.com)।
DNS: ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে।
TLD: টপ লেভেল ডোমেইন (যেমন: .com, .edu, .gov)।
IPv4: ৩২ বিট ঠিকানা, চারটি সংখ্যা ও ডট দিয়ে লেখা হয়।
IPv6: ১২৮ বিট ঠিকানা, ৮টি ভাগে কোলন দিয়ে লেখা হয়, অধিক নিরাপদ।
মডিউল ৩: ব্রাউজার, সার্চ ইঞ্জিন ও ওয়েব হোস্টিং
ওয়েব ব্রাউজার: ওয়েবসাইট দেখার সফটওয়্যার (যেমন: Chrome, Firefox)।
সার্চ ইঞ্জিন: তথ্য খুঁজে বের করার টুল (যেমন: Google, Bing, পিপীলিকা)।
প্রধান পার্থক্য: ব্রাউজার মাধ্যম, সার্চ ইঞ্জিন সেবা।
ওয়েব হোস্টিং: ওয়েবসাইটের ফাইল সার্ভারে সংরক্ষণের স্থান।
পাবলিশিং ধাপ: ডোমেইন রেজিস্ট্রেশন → পেজ ডিজাইন → হোস্টিং → সার্চ ইঞ্জিন সাবমিশন।
সহজ তুলনা: ডোমেইন হলো বাড়ির ঠিকানা, হোস্টিং হলো বাড়ির জায়গা।
মডিউল ৪: ওয়েবসাইটের ধরন ও কাঠামো
স্ট্যাটিক ওয়েবসাইট: কন্টেন্ট নির্দিষ্ট, ডেটাবেস নেই, দ্রুত লোড হয় (HTML, CSS)।
ডাইনামিক ওয়েবসাইট: কন্টেন্ট পরিবর্তনশীল, ডেটাবেস থাকে, লোডিং সময় লাগে (PHP, ASP, Python)।
কাঠামো (Structure):
হায়ারার্কিক্যাল (Tree) – স্তরভিত্তিক (উদা: স্কুল/কলেজ সাইট)
নেটওয়ার্ক – সব পেজ সংযুক্ত (উদা: সোশ্যাল মিডিয়া)
লিনিয়ার – ক্রমানুসারে (উদা: অনলাইন ফর্ম)
হাইব্রিড – একাধিক কাঠামোর সমন্বয়
মডিউল ৫: HTML, ট্যাগ ও হাইপারলিংক
HTML: Hyper Text Markup Language, ওয়েব পেজ তৈরির প্রধান মার্কআপ ভাষা।
বৈশিষ্ট্য: কেস সেনসিটিভ নয়, সহজ, সব ব্রাউজার সমর্থন করে।
ওয়্যারফ্রেম: সাইটের লেআউট বা কঙ্কাল।
ট্যাগ: < > ব্র্যাকেটের মাঝে থাকা কীওয়ার্ড।
কন্টেইনার ট্যাগ: শুরু ও শেষ আছে (যেমন: <p>...</p>).
এম্পটি ট্যাগ: শেষ নেই (যেমন: <br>, <img>).
অ্যাট্রিবিউট: ট্যাগের বৈশিষ্ট্য বর্ধক (যেমন: <font color="red">)
URL ও হাইপারলিংক: ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা, অন্য পেজের সংযোগ (<a> ট্যাগ)।
প্রকার: ইন্টারনাল ও এক্সটারনাল
মডিউল ৬: HTML কোডিং অংশ
-
Hello World ওয়েব পেজ তৈরি
-
হেডিং ট্যাগ (Heading Tags)
-
প্যারাগ্রাফ ও লাইন ব্রেক
-
টেক্সট ফরম্যাটিং (Bold, Italic, Underline)
-
সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্ট
-
ফন্ট স্টাইল (Font Color & Size)
-
আনঅর্ডারড লিস্ট (Unordered List)
-
অর্ডারড লিস্ট (Ordered List)
-
ইমেজ বা ছবি যুক্ত করা
-
হাইপারলিংক (Hyperlink)
-
টেবিল তৈরি (Table)
-
টেবিল স্প্যান (Colspan & Rowspan)
- Description List
মডিউল 7:HTML সম্পর্কিত গুরুত্বপূর্ণ MCQ (২৫টি) – উত্তরসহ
১। HTML এর পূর্ণরূপ কী?
ক) Hyper Tool Markup Language
খ) Hyper Text Markup Language
গ) High Text Markup Language
ঘ) Hyper Transfer Markup Language
উত্তর: খ) Hyper Text Markup Language
২। HTML এর উদ্ভাবক কে?
ক) বিল গেটস
খ) টিম বার্নার্স-লি
গ) স্টিভ জবস
ঘ) ল্যারি পেজ
উত্তর: খ) টিম বার্নার্স-লি
৩। WWW এর পূর্ণরূপ কী?
ক) World Web Wide
খ) Web World Wide
গ) World Wide Web
ঘ) Wide Web World
উত্তর: গ) World Wide Web
৪। ওয়েব পেজ দেখার জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক) সার্চ ইঞ্জিন
খ) ব্রাউজার
গ) কম্পাইলার
ঘ) ডেটাবেজ
উত্তর: খ) ব্রাউজার
৫। HTML ফাইলের এক্সটেনশন কী?
ক) .doc
খ) .html
গ) .txt
ঘ) .exe
উত্তর: খ) .html